টানা ১৪ দিনের ছুটিতে ইবি, ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১২:১৬ অপরাহ্ন

আরাফাত, ইবি।।।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটির ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ক্লাস পরীক্ষা এবং ১৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে।

ছুটি শেষে ২৭ আগস্ট থেকে অফিসসমূহ এবং ২৮ আগস্ট থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে। এ দিকে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ আগস্ট দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় হলসমূহ খুলে দেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ