টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ৩

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:৫৫ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত।

অন্যদৃষ্টি অনলাইন।।

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ ৪ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন।

নিহতরা হলেন, নারায়নগঞ্জের সোনারগাঁও চৌধুরীবাড়ী এলাকার অপহৃত জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫) আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান এবং ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাজশাহী থেকে একটি অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে যাচ্ছিলেন।

পথে মাইক্রোবাসটি টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছলে হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটে এবং মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা নারায়নগঞ্জের সোনারগাঁও চৌধুরীবাড়ী এলাকার অপহৃত জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫) আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আহতরা হলেন নারায়নগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর হোসেন (৩৩), এএসআই মোহাম্মদ হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার আলী (৪৫) ও মাইক্রোবাসের চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ