ঝড়ের কবলে পড়ে মোংলায় ড্রেজার ডুবি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।। 

চলমান কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর নদীতে একটি দেশীয় ড্রেজার ডুবে গেছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোর পাঁচ টার দিকে পশুর নদীর বিদ্যারবাহন খেয়া ঘাট সংলগ্ন এলাকায় থাকা বাদল আনলোডিং নামক ড্রেজারটি প্রচণ্ড ঝড়ে কাত হয়ে পড়ে। মুহুর্তের মধ্যে ড্রেজারের ভেতরে পানি ঢুকে তলিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ড্রেজার মালিক মো. মাসুম বিল্লাহ্ ড্রেজার ডুবিতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ড্রেজারের মালিক মোঃ মাছুম বিল্লাহ্। এদিকে ভোরে ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধারে দুপুর ১২টা পর্যন্ত কোনো তৎপরতা শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বর বিশ্বজিৎ রায়।

ড্রেজারটি পশুর নদীর কূলের দিকে ডোবায় মূল চ্যানেল দিয়ে নৌ চলাচল ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দরের হারবার বিভাগ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ