বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে একটি পুলের ভগ্নদশার কারণে ৩টি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি পণ্য পরিবহন যানবাহনগুলো পড়েছে চরম বিপাকে। সেই সাথে দু’টি গ্রামের জনসাধারণ মানুষ ও পড়েছে চরম দুর্ভোগে।
এই ইউনিয়নের ডেউয়াতলা ও শনিরজোড় দু’টি গ্রামের জনসাধারণের যোগাযোগ রক্ষায় স্থপিত হয়েছিল দু’টি কাঠের পুল। এই দুটি পুলই দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ঘটছে দুর্ঘটনার ঘটনাও।
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় প্রতিদিন । এই কাঠের পুল দু’টি যেমন নড়বড়ে তেমনি নেই কোন রেলিংয়ের ব্যবস্থাও। এমনকি শিশুরা এ পুল পার হতে হয় ঝুঁকি নিয়ে। এ পুল দিয়ে যাতায়াতে সাথে সংশ্লিষ্ট রয়েছে দু’টি গ্রামের রয়েছে প্রায় ৫ হাজার লোকের যাতায়াতের একমাত্র মাধ্যম।
এখানে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মসজিদ, ৮টি মন্দিরসহ ডেউয়াতলা বাজার ও শনিরজোড় বাজার। প্রতিনিয়ত পুল দু’টি থেকে পারাপারে দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীসহ গ্রামবাসীরা।
এই বিষয় ইউপি সদস্য আরিফুল কবীর বাচ্চু সাংবাদিকদের জানান, দেড় বছর ধরে এ রকম ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে রয়েছে পুল দু’টি। ইতোপূর্বে স্থানীয়দের ও ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার মেরামত করা হয়েছে। কিছুদিন যেতে না যেতেই আবার ও এই অবস্থা।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের বাজেট থেকে ছোট আকারে কয়েকবার মেরামত করা হয়েছে ইউনিয়নের ৫টি পুল। ইতোমধ্যে জেলা পরিষদে লিখিতভাবে চন্দনতলা, একমারখালী, বটতলা, শনিরজোড় ও মঠবাড়িয়ায় ৫টি কাঠের পুল ও কালভাটের পুনর্নিমার্ণের জন্য আবেদন করা হয়েছে। এখন আমরা এলাকাবাসী অপেক্ষায় আছি পুনর্নিমার্ণের জন্য। এদিকে এলাকাবাসীদের দাবি অতিশীঘ্রই এ পুল দু’টি নতুন করে নির্মাণ না করা হলে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ঝুঁকিপূর্ণ এ ভাঙ্গা পুল থেকে পারাপারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.