ঝুঁকিপূর্ন ব্রীজ যে কোন মূহুর্তে ঘটতে পারে মারাত্বক দূর্ঘটনা!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ২:২৩ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর-খামারপাড়া-টুপিপাড়া-ছোনগাছা-দোসতিনা হয়ে গাংনালিয়া বাজারের যাওয়ার গুরুত্বপূর্ন সড়কের টুপিপাড়া ঈদগাহের পাশে ক্যানালের ব্রীজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ন অবস্হায় রয়েছে।যেকোন মূহুর্তে ঘটতে পারে মারাত্বক দূর্ঘটনা।

প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ন এই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে আসছে।ঝুঁকিপূর্ন এই ব্রীজটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসির।

এই প্রসঙ্গে টুপিপাড়া গ্রামের বাসিন্দা এবং শ্রীকোল ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মিয়া ওহিদুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে আসছে।যে কোন মূহুর্তে ব্রীজটি ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে।আর ব্রীজটি ভেঙ্গে পড়লে আমাদের দূর্ভোগের কোন শেষ থাকবেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন বিজড়িত কণ্ঠে বলেন,যে গ্রাম একজন চলমান এমপির গ্রাম সে গ্রামের ব্রীজ দীর্ঘদিন যাবৎ এই অবস্হায় থাকে কি করে?

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ