আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর।।
ঝিনাইদহ শহরে ব্যাপারীপাড়ার হতদরিদ্র রিক্সা চালক আমিরুল ইসলামকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপে একটি পোষ্ট দেওয়ার পর গ্রুপের দানশীল সদস্য ও কর্মকর্তারা এই অর্থ পাঠান। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির অফিসে এই অর্থ প্রদান করেন ঝিনাইদহ জেলা ফুটবলদলের সাবেক কৃতি খেলোয়াড় একেএম রেজাউল হাকিম পিকুল।
এ সময় ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি, সাংবাদিক আসিফ ইকবাল কাজল, সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির কর্মী রাকিবুল ইসলাম বাবলু, তরিকুল ইসলাম তারেক, মনিরুজ্জামান মনির ও জাফর ইকবাল। গরীব রিক্সা চালক আমিরুল ইসলঅমকে নিয়ে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপে পোষ্ট দেওয়ার পর তার ছেলের ফরম পুরন, ভর্তি ও ব্যাটারী চালিত রিক্সা কিনে দিতে অনেকই আগ্রহ দেখান।