মনিরুল ইসলাম, কালীগঞ্জ, ঝিনাইদহ।।
“একটি দুর্ঘটনা একটি পরিবারে সারা জীবনের কান্না” এই স্লোগান নিয়ে মটর গাড়ির ড্রাইভার, হেলপার ও জনসাধারণকে সচেতন করার জন্য সচেতনতামুলক লিফলেট বিতরন করেছে ফেসবুক ভিত্তিক ও সামাজিক সংগঠন ঝিনেদার (ঝিনাইদহ) আঞ্চলিক ভাষা গ্রুপ কালীগঞ্জ উপজেলা শাখা। সংগঠনের জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল কাজল, কালীগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান আলী বিপাশ ও উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সাজ্জাদ রায়হানের সার্বিক পরামর্শে শুক্রবার সকালে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে গ্রুপের সদস্যরা কয়েকশ লিফলেট বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক বশির আহমেদ চন্দন, সাংগঠনিক সম্পাদক ডালিয়া আফরোজ, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোমিনুর রহমান মন্টু, অর্থ সম্পাদক কামরুজ্জামান, সহ-প্রচার সম্পাদক উজ্জল খান, অফিস সম্পাদক মেহেদী হাসান, সহ-অফিস সম্পাদক ফারাবি রাফি, সদস্য তাজুল ইসলাম, সুরুজ মিয়া, শাকিবুজ্জামান রাজন, আল্পনা, রায়হান উদ্দিন তপু, ফারহানা ইসলাম ও মাসুমা।
যে সব বিষয় তুলে ধরে ঝিনেদার আঞ্চলিক বিষয়ে সচেতনতা মুলক লিফলেট বিতন করেছে তার মধ্যে গাড়ি চালানোর অবস্থায় মোবাইল ফোন ব্যাবহার করবেন না। গাড়ি চালানোর সময় প্রতিযোগিতার মনোবাব পরিহার করুন। ট্রাফিক আইন মেনে চলুন অন্যকেও মেনে চলতে উৎসাহিত করুন। রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করুন। চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। রাস্তা পার হবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় বাজার এলাকায় ধীরগতিতে গাড়ি চালান। মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি রাস্তার এক পাশ দিয়ে চালান। মোটরসাইকেল চালানোর সময় চালক ও যাত্রী উভয়েই হেলমেট ব্যবহার করুন। রাস্তা পার হবার সময় ডানে বামে খেয়াল হয়ে রাস্তা পার হোন। কানে হেডফোন লাগিয়ে রাস্তা পার হবেন না। শহরে ও লোকালয়ের ভিতর ধীর গতিতে গাড়ি চালান। প্রতিদিন গাড়ি রাস্তায় নামানোর আগে সব কিছু ঠিক আছে কিনা চেক করবেন। ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্সকে আগে যেতে দিন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় পরবর্তীতে জনকল্যাণকর আরো অনেক ভাল কর্মসূচী গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.