ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কালীগঞ্জ উপজেলা কমিটি : সভাপতি শাহজাহান, সম্পাদক বশির 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ আগস্ট, ২০১৮, ১১:১৫ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।। 
ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুরুপের কালীগঞ্জ উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন ও  ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান শেষ হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) সকাল ১১টায় কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় এ অনুষ্ঠিন অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জের এনআরবি রিসোর্ট এন্ড পকনিক স্পটের সিইও ইমদাদুল হক সোহাগ অনুষ্ঠানটির স্পন্সর করেন। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন  দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব মো: শহিদুল ইসলাম, ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আসিফ ইকবাল কাজল, গ্রুপের সহ-সভাপতি সাইফুল ইসলাম লিকু, কেন্দ্রীঢ কমিটির মোর্শেদুল ইলম, আন্তর্জাতিক সম্পাদক সিজুল খান, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক মো: লিপটন, কালীগঞ্জ কমিটির সাংগঠনিক সম্পাদক ডালিয়া আফরোজ, সাজ্জাদ রায়ান, এ,কে পরশ প্রমুখ।
আলোচনা সভা শেষে শাহজাহান আলী বিপাশকে সভাপতি, বশির আহমেদ চন্দনকে সম্পাদক এবং ডালিয়া আফরোজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এদিকে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কালীগঞ্জ উপজেলা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেনের নেতৃত্বে সাংবাদিকের একটি দল।
পরে একটি র‌্যালি কালীগঞ্জ শহর প্রদক্ষিন করে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ