মাসুদ রানা।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মধুপুর বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পালাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে অবিলম্বে শাস্তি কার্যকর করতে হবে।তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে রোল মডেল হিসাবে গড়ে তুলেছে। এছাড়া উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দার,যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ আহমেদ তঞ্জু, ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আব্দুর রশিদ। সভাপতিত্ব করেন পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন।
You must be logged in to post a comment.