ঝিনাইহে টর্নেডোয়  ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও সহায়তা প্রদান

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৭:৫২ অপরাহ্ন

ঝিনাইদহে গত মঙ্গলবার সদর উপজেলার আড়মুখী  গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া  প্রচন্ড গতির টর্নেডোয়  ক্ষতিগ্রস্থ  প্রায় শতটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ মে) দুপুরে সদর উপজেলার আড়মুখী জেজে মাধ্যমিক বিদ্যালয়ে  ক্ষতিগ্রস্থ এইসব পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারারুল আজীম আনার।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর হোসেন, সমাজের  গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক জানান, গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড়ে সদর উপজেলার আড়মুখী গ্রামে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। উপড়ে যায় শত শত গাছপালা। ক্ষতিগ্রস্থ ওসব পরিবারের মাঝে সরকারের দেওয়া ত্রাণ সহযোগিতা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং এর আগে গতকাল বুধবার  তাদের শুকনা খাবার বিতরন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ