ঝিনাইহের মহেশপুরে আগুনে পোড়া ঘটনাস্থল পরিদর্শনে এমপি চঞ্চল

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ
বুধবার, ১৯ মে, ২০২১, ৭:৫৯ অপরাহ্ন
ঝিনাইহের মহেশপুরে আগুনে পোড়া ঘটনাস্থল পরিদর্শনে এমপি চঞ্চল

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খড়ে মান্দারতলা গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন স্থানীয় এমপি এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

সোমবার রাতে ঐ গ্রামের ৩টি দরিদ্র পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এ খবর শোনার পর বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

এ সময় তার সাথে ছিলেন, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুনন্নেছা, মান্দার বাড়ীয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি হারুণর রশীদ, আজমপুর ইউনিয়ন  আ’লীগ নেতা আজিজুর রহমান মন্টু, যাদবপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রমুখ। এমপি ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা দিয়ে বলেন, আমি আপনাদের পাশে আছি। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরন করেন। উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক দিয়ে তিনি দগ্ধ গরু-ছাগলের চিকিৎসার ব্যবস্থা করেন।

এছাড়া আজমপুর ও মান্দাবাড়িয়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প (টিআর), গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প(কাবিটা), অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থা কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প পরিদর্শন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ