ঝিনাইদহ- ৪ নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত, সাবেক ছাত্রদল নেতা ফিরোজ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ আগস্ট, ২০১৮, ৩:৪৫ অপরাহ্ন

মনিরুল ইসলাম, কালীগঞ্জ, ঝিনাইদহ।।

আগামী একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) বিএনপির
মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এলাকায় গণসংযোগ করছেন। এছাড়া তাকে দলীয় অসুস্থ  নেতাকর্মীদের খোঁজখবর নেওয়াসহ ঈদ পরবর্তী
শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

সাইফুল ইসলাম ফিরোজ বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঈদের পরদিন থেকে সংসদীয় আসনের বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন। এলাকায় কারো নিহতের খবর শুনলেই ছুটে যাচ্ছেন সেই পরিবারকে সমবেদনা জানাতে। শরিক হচ্ছেন জানাজায়।মোটরসাইকেলে করে তিনি নিয়ামতপুর ইউনিয়ন, জামাল ইউনিয়ন, কোলা ইউনিয়ন, রায়গ্রাম ইউনিয়ন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দোয়া কামনা করেন। এছাড়া ঈদের পরের দিন শহরের নিশ্চিন্তপুর নিজ বাড়িতে সংসদীয় আসনের বিভিন্ন উপজেলা, ইউনিয়নের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হতে হবে। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই। মনোনয়ন পাওয়া নিয়ে তিনি বলেন, দলের জন্য কাজ করে যাচ্ছি। হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেই তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ