ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীন রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ——–রাজিউন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন । তিনি দির্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে জানানো হয়েছে মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো ও গ্যাস ফোম করেছিল। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুইবার পৌর চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন। এছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।