এইচ আর হাসু।।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ অংশিক) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে গণসংর্ধনা দেয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলার রাখালগাছী ইউনিয়নের ৭ ওয়ার্ড (রঘুনাথপুর) আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার (১৫ জানুয়ারী) বিকেলে রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসংর্ধনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঝিনাইদহ-৪ আসন থেকে দ্বিতীয় বার সংসদ নির্বচিত হওয়ায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে এ গণসংর্ধনা দেওয়া হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান এমএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান ফারুক সহ আওয়ামীলীগের কর্মী সমর্থক, শিক্ষক ও সর্বস্তরেরের জনতা উপস্থিত ছিলেন। এ সময় সংবর্ধনা মঞ্চে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কর্মী সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার
বলেন আমি এ এলাকার জনগনকে দুর্নীতিবাজ, সন্ত্রাস ও সমাজ বিরোধীদের হাতে তুলে দেব না। কেননা আমি ঝিনাইদহ-৪ আসনের জনমানুষের ভাগ্য উন্নয়নে লড়াই করছি।
You must be logged in to post a comment.