ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রচারনায় বাঁধা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।। 

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদরের আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের গণসংযোগ ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে সহ-রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে।

তিনি অভিযোগে উল্লেখ করেন সংসদীয় এলাকার বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতিকের পোস্টার ছিড়া, পুড়িয়ে দেওয়া, প্রচার মাইক বন্ধ করা, নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করে বলেন, উপজেলার ভিটেখোলা গ্রামে প্রচার মাইক বন্ধ, ত্রিলোচনপুরে মাইক ফেরত দেওয়া, বেলেডাঙ্গা গ্রামে চেয়ারম্যান নজরুল ইসলাম সানার নেতৃত্বে নেতাকর্মীদের হুমকি, মারধর করেছে, হেলায় গ্রাম থেকে প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্নভাবে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না। প্রতিনিয়ত পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এদিকে, শনিবার সকাল থেকেই তিনি সংসদীয় এলাকার সুন্দরপুর, কাদিপুর, মহাদেবপুর, বেজপাড়া, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক মেয়র মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ