ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনসভা ও কালীগঞ্জবাসীর প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ঝিনাইদহ-৪ আসনে নিজেকে প্রার্থীতা ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ শহরের মেইন বাসষ্ট্যান্ডে আমরা সবাই মুজিব সেনার ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে একই মঞ্চে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বিজু। কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: রাশেদ শমসেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান তপু। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজিব বিশ্বাস, মোস্তাক আহমেদ লাবলু, ইব্রাহিম খলিল লিটন, জিহাদ হাসান, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম রুবেল, মহিলা নেত্রী শাহিনুর রহমান প্রমুখ।আলোচনা সভার শেষে একটি শোক র্যা লি বের করা হয়।আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলার মহিলা লীগের কয়েক শত নারীকর্মী ছাড়াও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই স্থানে ১৫ আগষ্ট ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার সমর্থকরা শোক দিবস পালন করেন। এর পরের দিন ১৬ আগষ্ট একই মঞ্চে উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান সমর্থকরা শোকসভা করেন।