ঝিনাইদহ-৪ আসনে জনগনের ভোটে নৌকার জয় নিশ্চিত করতে হবে: এমপি আনার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৮:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।। 

ঝিনাইদ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনে নৌকা মার্কার নির্বাচনী আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সারাদিন গণসংযোগের পাশাপাশি কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের মনোহরপুর বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাংসদ আনোয়ারুল আজীম আনার। এ সময় শুভেচ্ছা বক্তব্যে এমপি আনার বলেন, ঝিনাইদহ-৪ আসনে ভোট বিপ্লবের মাধ্যমে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। এই আসনের প্রতিটি ইউনিয়নের হাটবাজার, পাড়ামহল্লা, এমনকি প্রত্যেক বাড়িতে নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। নেতাকর্মীদের প্রতিদিন ভোটারদের দোরগোড়ায় গিয়ে ভোট চাইতে হবে। দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে নৌকার কোনো বিকল্প নেই।

শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরীর সভাপতিত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেনের সঞ্চলনায় নৌকার অফিস উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, মোচিক সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল, আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মন্টু, যুবলীগের সিনিয়র সভাপতি শিবলী নোমানী, নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এর সিইও এমদাদুল হক সোহাগ প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ