ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থীর জামিন নামঞ্জুর

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ৭:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।। 

ঝিনাইদহ-৪ আসনে সংসদ নির্বাচনে বিএনপির৷ প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জানুয়ারী) দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত ৪র্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করেন। সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আসামিপক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন ও বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দুটি মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন আদালত জামিন নামঞ্জুর করে সাইফুল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য পরে তাকে আসামি করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে ঢাকার পরীবাগে দুজন মোটরসাইকেলে চড়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দুজন আহত হন। পরে ঢাকা মেডিকেলে আহতরা মারা যান। মামলার এজাহারে নাম না থাকলেও পরে চার্জশিটে।সাইফুল ইসলাম ফিরোজকে আসামি করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ