ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ৮:০২ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত ঝিনাইদহ-৩ মহেশপুর কোটচাঁদপুর আসনের সাবেক সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে মহেশপুরের আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর বাজারে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথি আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি জনাব মোঃ শাহাজান আলী নির্বাচনী প্রচারণার ঘোষনা দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টায় দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার বিকল্প নেই। তিনি অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মি ও সাধারন জনগনের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় জনাব মোঃ আব্দুল মান্নান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ আকিদুর রহমান সাধারন সম্পাদক, বাংলাদেশ আ’লীগ, আজমপুর ইউনিয়ন শাখা ও সাবেক ইউপি চেয়ারম্যান,  জনাব মোঃ আজিজুর রহমান মন্টু, আ’ লীগ নেতা, জনাব মোঃ সাহাদৎ হোসেন সাদু আজমপুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি, জনাব মোঃ আব্দুল আজিজ খাঁন, আহবায়ক যুবলীগ, আজমপুর ইউনিয়ন শাখা, জনাব মোঃ ইমদাদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি বাংলাদেশ আ’লীগ, জনাব মোঃ মুকুল গাজী, জনাব মোঃ শাহাজান আলী, সমন্বয়কারী বাংলাদেশ আওয়ামীলীগ, আজমপুর ইউনিয়ন শাখা, জনাব মোঃ সাইমুন আলম, ছাত্রলীগ সভাপতি, আজমপুর ইউনিয়ন শাখা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আজমপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জনাব মোঃ রোকনুজ্জামান মিঠু।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ