ঝিনাইদহ-৩ আসন বিএনপি  থেকে মনোনয়ন প্রত্যাশী মেহেদী হাসার রনির গণসংযোগ!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ৯:২০ পূর্বাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচনকে সামনে রেখে নড়েচড়ে বসেছে দলগুলো। ইতিমধ্যে অনেকেই নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছে। আর সবরকম প্রস্তুতি নিয়ে মাঠে নামছে দেশের শীর্ষ দুইদল আওয়ামী লীগ ও বিএনপি। ।অনেক তারকার ভাষ্য, ‘বর্তমানে বিরোধী দলগুলোর জন্য রাজনৈতিক বৈরি পরিবেশ বিরাজ করছে। তবে তারা কাজ করে যাচ্ছেন। সময় হলে চমক দেখাতে চান তারা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালাচ্ছেন।
ঝিনাইদহ-৩ আসনে কোটচাঁদপুর-মহেশপুর বিএনপি  থেকে মনোনয়ন প্রত্যাশী মহেশপুরের কৃতিসন্তান সাবেক এমপি মহরুম শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি জে
 কোটচাঁদপুর-মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ানে গণসংযোগ করেছেন। এসময় তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের স্ব-স্ব এলাকার নেতৃবৃন্দের সাথে ঘরোয়া বৈঠক করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে  ঈদুল আযহার শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ আগামীতেও  ধানের শীষ মার্কার পাশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে  শক্তিশালি করে  দেশের উন্নয়ন আরো গতিশীল করার আহ্বান জানান। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন  কোটচাঁদপুর-মহেশপুরের বিভিন্ন  অংগসংগঠনের বেশ কিছু দলীয় নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান রনি বলেন সারাজীবন আমার পিতা মহরুম শহিদুল ইসলাম মাষ্টার মানুষের ভালোবাসা নিয়ে গেলো ঐপারে এবার কিছুটা হলেও তাদের কাছাকাছি থেকে মানুষের সেবা করতে চাই। সেই চিন্তাধারা থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
সারা বাংলাদেশে বিএনপির ৩০০ আসনে মধ্যে ঝিনাইদহ- ৩আসন বিএনপির আখড়া। সেখান থেকে আমি নির্বাচন করতে যাচ্ছি। দল যদি আমাকে মনোনায়ন দেয় এবং সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচন করেন তবে আমি বিজয়ী হব।যদি আমাকে বাদে অন্য কাউকে ঝিনাইদহ-৩ আসন মহেশপুর-কোটচাঁদপুর থেকে নমিনেশন দেয় তার পক্ষে কাজ করবো।
মেহেদী হাসান রনি আরো বলেন,আসুন আমরা মহেশপুর-কোটচাঁদপুরে নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করি ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে আরো বেশি শক্তিশালী করি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন এবং তারঁ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন মেহেদী হাসান রনি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ