ঝিনাইদহ-৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনির খানের বিভিন্ন বাজারে গণসংযোগ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮, ২:২৪ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও শক্তিশালী করণ এবং আগামী সংসদ নির্বাচ‌নে বিএনপিকে আরও সংগঠিত করার লক্ষ্যে বুধবার (২৯ আগস্ট) মহেশপুরের আজমপুর ইউনিয়নের আদমপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, গনসংযোগ এবং ওয়ার্ড যুবদল সভাপতি ইয়াকুব আলীর মাতার কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) এর গনমানুষের নেতা জননেতা মনির খান।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ খান, মোঃ আমিনুর ররহমান সুজা, মোঃ আজিজুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, সহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ