নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
আজ ২৮ নভেম্বর দুপুর ৩টার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমাদেন ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর-মহেশপুর) এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষায়ক সহ-সম্পাদক জনাব,আমিরুজ্জামান খাঁন শিমুল।
সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন,একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে কোটচাঁদপুর-মহেশপুর এলাকার সর্বোচ্চ উন্নয়ন করবো এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো।বুধবার দুপুর ৩ টার সময় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার কাছে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোয়নয়পত্র জমা দেন।
আমিরুজ্জামান খাঁন শিমুল বলেন, অনেক সাধনার পর আমাকে মূল্যায়ন করে ধানের শীষের মনোনয়ন চিঠি দিয়েছেন।এতে আমি খুব কৃতজ্ঞ ও আনন্দিত।ধানের শীষের বিজয়ের লক্ষে সর্বোচ্চ চেষ্টা করবো।এই আসনটি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয় করে তার হাতে তুলে দিতে পারি এটাই একমাত্র লক্ষ্য।এমপি হলে মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করবো।দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করবো।ঝিনাইদহ-৩ আসনে মহেশপুর-কোটচাঁদপুরে ১৯টি ইউনিয়নের মানুষ দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।
এসময় আমিরুজ্জামান খাঁন শিমুল বলেন,আমাকে বাদে সিনিয়ার নেতৃবৃন্দ যাকে ধানের শীষ প্রতীক দিবে তার পক্ষে কাজ করবো ও বিজয় অর্জন করে ঘরে ফিরবো আমরা।
You must be logged in to post a comment.