ঝিনাইদহ-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যাপক মতিয়ার রহমান

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:০৪ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি শুক্রবার থেকে দেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে থেকে বিএনপির একক প্রার্থী হিসবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

অধ্যাপক মতিয়ার রহমান বলেন,অনেক সাধনার পর আমাকে মূল্যায়ন করে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন চিঠি দিয়েছেন। এতে আমি কৃতজ্ঞ ও আনন্দিত। ধানের শীষের বিজয়ের লক্ষে সর্বোচ্চ চেষ্টা করবো। এই আসনটি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানকে বিজয় অর্জন করে উপহার হাতে তুলে দিতে পারি এটাই লক্ষ্য। এমপি হলে মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করবো। দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করবো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই দেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে লেগেছে ভোটের হাওয়া।দেশের অন্যতম সীমান্তবর্তী উপজেলা কোটচাঁদপুর-মহেশপুর উপজেলার দুই পৌরসভা ও ১৭ টি ইউনিয়ান নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসন। এখানে মোট ভোটারের সংখ্যা ৩,৬০,৮৪৪ জন। মহেশপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ২,৫২,০৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৭,১৫২ জন ও নারী ভোটার সংখ্যা ১,২৪,৮৮৮ জন। কোটচাঁদপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১,০৮,৮৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪,৫৬৭ জন ও নারী ভোটার সংখ্যা ৫৪,২৭৭ জন ।বর্তামানে এ আসনি দখলে নিতে মরিয়া বড় ২ দলের প্রার্থী।ভোটের রাজনীতিতে এখানেও বরাবরই বিএনপি জোটের আধিপত্য।স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন বেশ আমেজের সাথে অংশগ্রহন করলেও শেষ নির্বাচনে ভোট দিতে পারেননি বলে অভিযোগ স্থানীয়দের।১৯৭৩ -২০০৮ সাল পর্যন্ত প্রায় ২৯ বছর এই আসনটি বিএনপি জোটের দখলে থাকায় দেশব্যাপী বিএনপি জোটের ঘাঁটি হিসবে পরিচিত ঝিনাইদহ-৩ আসন।

এসময় অধ্যপক মতিয়ার রহমান বলেন,মানুষ দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।বিজয় অর্জন করে ঘরে ফিরবো বলে আশা করি।আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন অধ্যাপক মতিয়ার রহমান।

শনাবার (৮ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর-মহেশপুর)আসন থেকে তাকে বিএনপির একক প্রার্থী হিসবে ঘোষনা দেয়া হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ