এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহ-৩ আসনে কোটচাঁদপুর-মহেশপুর বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মহেশপুরের কৃতিসন্তান মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা জনাব,আলহাজ্ব লতিফুর রহমান (বাবলু চৌধুরী) কোটচাঁদপুর উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়ানে গণসংযোগ করেছেন। এসময় তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের স্ব-স্ব এলাকার নেতৃবৃন্দের সাথে ঘরোয়া বৈঠক করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ আগামীতেও ধানের শীষ মার্কার পাশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করে দেশের উন্নয়ন আরো গতিশীল করার আহ্বান জানান। এ সময় তার সাথে ছিলেন বিভিন্ন অংগসংগঠনের বেশ কিছু দলীয় নেতা ও কর্মীবৃন্দ।কোটচাঁদপুর উপজেলা বিএনপি নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন।এই সময় আলহাজ্ব লতিফুর রহমান (বাবলু চৌধুরী) বলেন, আমাকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমান ঝিনাইদহ-৩ আসন থেকে নমিনেশন দিলে ভালো হবে আর যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমান যদি অন্য কাউকে ঝিনাইদহ-৩ আসন মহেশপুর-কোটচাঁদপুর থেকে নমিনেশন দেয় তার পক্ষে কাজ করবো।
আলহাজ্ব লতিফুর রহমান (বাবলু চৌধুরী)আরো বলেন,আসুন আমরা মহেশপুর-কোটচাঁদপুরে নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করি ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে আরো বেশি শক্তিশালী করি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন এবং তারঁ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন আলহাজ্ব লকিফুর রহমান(বাবলু চৌধুরী।