এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহ-৩ আসনে কোটচাঁদপুর-মহেশপুর বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কোটচাঁদপুরের কৃতিসন্তান কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষায়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ১নং সাফদারপুর ইউনিয়ান ও ২নং দোড়া ইউনিয়ানে গণসংযোগ করেছেন। এসময় তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের স্ব-স্ব এলাকার নেতৃবৃন্দের সাথে ঘরোয়া বৈঠক করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ আগামীতেও ধানের শীষ মার্কার পাশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করে দেশের উন্নয়ন আরো গতিশীল করার আহ্বান জানান। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর-মহেশপুরের বিভিন্ন অংগসংগঠনের বেশ কিছু দলীয় নেতা ও কর্মীবৃন্দ।
কোটচাঁদপুর উপজেলা ১নং সাফদারপুর ও ২ং দোড়া ইউনিয়ানের বিএনপির নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন।এই সময় আমিরুজ্জামান খাঁন শিমুল বলেন, আমাকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমান ঝিনাইদহ-৩ আসন থেকে নমিনেশন দেয় তাহলে ভালো হবে আর যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমান যদি আমাকে বাদে অন্য কাউকে ঝিনাইদহ-৩ আসন মহেশপুর-কোটচাঁদপুর থেকে নমিনেশন দেয় তার পক্ষে কাজ করবো।
আমিরুজ্জামান খাঁন শিমুল আরো বলেন,আসুন আমরা মহেশপুর-কোটচাঁদপুরে নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করি ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে আরো বেশি শক্তিশালী করি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন এবং তারঁ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন আমিরুজ্জামান খাঁন শিমুল।