ঝিনাইদহ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহাজান আলীর গণসংযোগ!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১১ অপরাহ্ন

এন আই শান্ত,কোটচাঁদপুর,ঝিনাইদহ।।
ঝিনাইদহ-৩ আসনে কোটচাঁদপুর-মহেশপুর আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী  মহেশপুর বজরাপুরের  পুরাতন কাপড় বিক্রেতা মো: শাহাজান আলী মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা গণসংযোগ করেছেন। এসময় তিনি সংগঠনের স্ব-স্ব এলাকার নেতৃবৃন্দের সাথে ঘরোয়া বৈঠক করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়সহ আগামীতেও  নৌকা মার্কার পাশে থেকে শেখ হাসিনার হাতকে  শক্তিশালি করে  দেশের উন্নয়ন আরো গতিশীল করার আহ্বান জানান।
এসময় মো: শাহাজান আলী বলেন,ভারতের প্রধানমন্ত্রী যদি চা বিক্রেতা থেকে সংসদে যেতে পারে তাহলে কেনো আমি পুরাতন কাপড় বিক্রেতা থেকে সংসদে যেতে পারবো না?
তিনি আরো বলেন,আমি একজন আওয়ামীলীগের ভালো কর্মী আমার বয়স ৪৭ বছর।আমাদের মানুষের কাছে মূল্যায়ন হয় না এবং সারা বাংলাদেশে আওয়ামীলীগের জোয়ার চলছে।গরীব মানুষের মূল্যায়ন হয় না।পথের মানুষ পথে খেটে খায় এবং আমি জনগণের প্রত্যাশা নিয়ে সংসদে যেতে চাই।একাদশ সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই ও অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাড়াতে চাই।
উল্লেখ্য মো: শাহাজান আলী ইতিপূর্বে তিনি মেম্বার নির্বাচন করেছেন।
 শেখ হাসিনা ও তারঁ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন মো: শাহাজান আলী।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ