রাব্বুল ইসলাম।।
ঝিনাইদহ ২ আসনে বি.এন.পি প্রার্থী এম এ মজিদের প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে এ রায় প্রদান করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান (স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা) সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না,এমন আপিল এর পেক্ষিতে হাইকোর্ট এরায় দিয়েছে।
তবে এ রায়ের প্রেক্ষিতে পুনরায় আপিল করতে পারবেন। সহকারী রিটারনিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.