ঝিনাইদহ হাটগোপালপুরে সদর উপজেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৬ পূর্বাহ্ন

আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর ।।

হাটগোপালপুর বাজারে বুধবার (১২ সেপ্টেম্বর)  বিকাল ৩ টায় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাড. আব্দুর রশীদ।

জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন। সভায় সভাপতিত্ব করেন পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুল্লাহ ফয়েজ, হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুকুজ্জামান ফরিদ, প্রভাষক জাকির হোসেন, মুকুল হোসেন এবং অন্যান্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।সভায় প্রধান অতিথি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ।তিনি তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড নেতা কর্মীদের মাঝে তুলে ধরেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ