নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পারফলসী গ্রামের মোঃনুরুল ইসলাম ও শিরিন আক্তারের একমাত্র আদরের সন্তান প্রত্যয় দূরারোগ্য ব্যাধি #জার্ম #সেল #টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।তার হার্টের উপরে টিউমার বাসা বেঁধেছে যার কারণে শরীরের প্রতিটি অঙ্গই প্রায় অকেজো হয়ে পড়েছে।আস্তে আস্তে তার শরীর শুকিয়ে যাচ্ছে।গত ৬ মাস আগে হঠাৎ টিউমার ধরা পড়লে ঢাকার #ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে #রেডিওথেরাপিসহ অন্যান্য চিকিৎসা শুরু হয় যা এখনও চলছে।এছাড়া ল্যাব এইড হাসপাতাল থেকে #কেমোথেরাপি দেওয়া হচ্ছে ।এই ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তার পিতা আজ সর্বশান্ত।কেমো এবং রেডিও থেরাপি দেওয়ায় এখন কিছুটা সুস্থ কিন্তু ডাক্তার বলেছে #অপারেশন করে টিউমার অপসারণ না করলে প্রত্যয়কে বাঁচানো সম্ভব হবে না।এজন্য প্রয়োজন প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা।তাই দেশ এবং দেশের বাইরের #পরপোকারি ,#দয়ালু ও #বিত্তবানদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা প্রত্যয়ের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।প্রত্যয়কে সুস্থ জীবনে ফিরতে সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানাঃ 01721 958 986( বিকাশ)(নুরুল ইসলাম) 01791 135 522+8 (ডাচ বাংলা)(নুরুল ইসলাম) সঞ্চয়ী হিসাব নম্বরঃ 34065701(শিরিন আক্তার ,জনতা ব্যাংক,হরিণাকুণ্ডু শাখা)
You must be logged in to post a comment.