ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ জনকে গ্রেফতার করেছে বিজিবি। মটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যলাইন থেকে তাদেরকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিনাপাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলো, সাইফুল মন্ডল (২৮), মাসুদা মন্ডল (২৬), সাকিবুল (০৪) সুরাইয়া (২০মাস), আলামিন মিয়া (৩১), কারিমা বেগম (২২), রীনা বেগম (৪০) এবং আলেয়া (০২), বাড়ি নরসিংদীর বিভিন্ন বিভিন্ন গ্রামে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.