ঝিনাইদহ সরকারি কেসি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ১০:২৮ অপরাহ্ন
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি নিয়ে প্রদক্ষিণ করে..,

আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর ।।

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৬.৩৯ মিনিটে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তলোন করা হয়। সকাল সাড়ে ৭টায় র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

এতে কলেজর অধ্যক্ষ ড. বি. এম.রেজাউল করিম, উপাধ্যক্ষ অশোক কুমার ভৌমিক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকমন্ডল, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসিসহ কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা অংশ নেন।

সকাল ১০টায় অধ্যক্ষ ড. বি. এম. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে গত গত ৯ই ডিসেম্বর’১৮ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ