ঝিনাইদহ সদর হাসপাতালের “কোভিড ১৯ ডাক্তার ডিউটি রুমে “এসি প্রদান করলেন মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু

এইচ আর হাসু
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৩:০৬ অপরাহ্ন

 

ঝিনাইদহ সদর হাসপাতালে দিনরাত সেবা প্রদান করা ডাক্তারদের কথা বিবেচনা করে কোভিড১৯ ডাক্তার ডিউটি রুমে এসি লাগিয়ে দিলেন মানবিক মেয়র ও জেলা আওয়ামী লীগর সাধারন সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
চলমান করোনা পরিস্থিতিতে প্রচন্ড গরমে ঝিনাইদহ সদর হাসপাতালে কোভিড-১৯ বিভাগের আবাসিক ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছেন করোনা রুগীদের। ডাক্তারদের সুবিধার্থে “কোভিড-১৯ ডাক্তার ডিউটি রুমে এসি প্রদান করলেন ঝিনাইদহ পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
প্রচন্ড গরমে করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তাররা। এই সংক্রমণের মধ্যে তারা নিজেদের জীবনের মায়া করছেন না। ইতোমধ্যে অনেক ডাক্তার এবং নার্স করোনা পজিটিভ হয়েছেন। তারপরও তারা সেবা দিয়ে যাচ্ছেন। এই গরমে তাদের কষ্ট লাঘবে এগিয়ে আসলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।মানবিক মেয়রের এই মানবিক কর্মকান্ড বিভিন্ন মহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ