স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব এম.এ আরিফ সরকার ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম অঞ্চলর বাজার গোপালপুর স্কুল এণ্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৩ নভেম্বর) তিনি এসমস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এর মধ্যে সর্বশেষ পরিদর্শন করেন বাজার গোপালপুর স্কুল এণ্ড কলেজ। এখানে তিনি দুপুরের দিকে পৌছান। কিছুক্ষণ অবস্থানের পর তিনি মধ্যাহ্ন বিরতীর পর বিভিন্ন শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়ার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। নিয়োমানুবর্তীতা সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি বিশেষ করে টিফিন প্রোগ্রামের উপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতি এবং মাল্টিমিডিয়া ক্লাসের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরে তিনি শিক্ষকদের সাথে শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
You must be logged in to post a comment.