ঝিনাইদহ সদর উপজেলা বি.এন.পি’র বর্ধিত সভা জেলা বিএনপির কার্যালয়ে শনিবার ( ১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান, অতিথি হিসেবে,ঝিনাইদহ বারের সাবেক সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপি জেলা বিএনপির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ, জননেতা, এ্যাডঃ এস এম মসিয়ুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ২ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক ছাত্রনেতা, হরিনাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য সচিব,জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক মেয়র, মোঃ আব্দুল মালেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ আক্তারুজ্জামান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, মোঃ জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ পৌর বিএনপির আহবায়ক, মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, সহ যথাক্রমে সদর উপজেলা বিএনপির সকল যুগ্ম আহবায়ক বৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির আহবায়ক, এ্যাডঃ মোঃ কামাল আজাদ পান্নু।
সঞ্চালনা করেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ আলমগীর হোসেন।