শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি, দৌগাছি,ও ঘোড়শাল ইউনিয়নের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার মোবাইল কোর্টের অভিযান চালিয়ে নদী ও খালের মাঝে অবৈধ বাঁধ দখলদারদের বাঁশ খুটি পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এতে করে এলাকায় হাজার হাজার একর রোপা আমনের ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেল। এলাকায় ফিরে এসেছে স্বস্থি। বর্ষার শুরুতেই এক শ্রেনীর ভুমি দস্যুরা নিজের পেশি শক্তির জোরে এসব সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে মৎস্য শিকার করতো।
এর আগে স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো ভুমিকা নেয়নি।বাধের কারনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা,পরিবেশ হচ্ছে বিপর্যস্থ। ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, বর্ষার পুরা মৌসুমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এঅভিযান অব্যাহত থাকবে।