স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে।
আজ (২০ আগস্ট) সোমবার সকালে ইউনিয়নের সকল কার্ডধারীকে এ চাউল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, ইউপি সচিব রফিউজ্জামান ফিরোজ সহ সকল ইউপি সদস্যবৃন্দ।
ইউনিয়নের ২২টি গ্রামের ২হাজার ১শত ৩১ জন কার্ডধারীকে ২০ কেজি করে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়।