আবদুস সামাদ, ঝিনাইদহ সদর।।
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাজার গোপালপুর মোড়ে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর ঊপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হলিধানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সাগান্না ইউনিয়নের আ,লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজি নাজির উদ্দিন, পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, গান্না ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে, শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তার বিভিন্ন গুরুত্বপুর্ন দিক তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের ভার প্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদুজ্জামান টিটু।