ঝিনাইদহ সদরের আড়মুখী দাখিল মাদ্রাসার শিক্ষক অনুপ কুমার’র বিদায়  

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৩:০০ অপরাহ্ন

এইচ আর হাসু ।।
ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী আড়মুখী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বাবু অনুপ কুমার রায় এর অবসরকালীন বিদায় সম্বর্ধণা অনুষ্ঠান অদ্য ১৬ সেপ্টেম্বর রোববার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শতশত ছাত্র-ছাত্রীসহ এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আঃ জলীল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবু হাসেম বিশ্বাস । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন  সাবেক সভাপতি মোঃ আমিন উদ্দীন লস্কর , সহসুপার মোঃ গোলাম মোস্তফা , বিদ্যানুরাগী সদস্য মোঃ নাসির উদ্দীন মোল্যা ,ওয়ার্ড মেম্বর মোঃ বাদশা বিশ্বাস , আওয়ামিলীগ নেতা মোবাশ্বের হোসেন শান্তী ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ ময়জদ্দীন বিশ্বাস , মোঃ নোয়াব আলী , বাচ্চু লস্কর , শিক্ষক শিক্ষিকা ও ম্যানিজিং কমিটির অন্যান্ন সদস্যবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ হাসানূর রহমান বিশ্বাস ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ