ঝিনাইদহ : শত্রু শত্রু খেলা, মাছের হল জ্বালা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮, ১১:২৮ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের মাগুরাপাড়া চাতাল পট্টি এলাকার একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১ লক্ষ টাকা মুল্যের রুই, কাতলা সহ বিভিন্ন শ্রেণীর মাছ মেরে দিয়েছে কে বা কারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ অক্টোবর)।

পুকুরের মালিক আজাদ তরফদার জানান ”আজ সকালে পুকুরে গিয়ে দেখি বড়-ছোট সব রকমের মাছ মরে ভেসে উঠেছে।”

তবে তার ধারনা পূর্ব শক্রুতার জের ধরে এই ঘটনা ঘটাতে পারে। তিনি আরো জানান এর আগেও তার একই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছিলো। জাকির জানান তিনি আজাদ তরফদারের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেণ এবং তিনি গরীব মানুষ, লোন করে পুকুর চাষ করে কোন রকমে তার সংসার চলে।

এলাকাবাসির দাবী,  অপরাধ যেই করুক তার বিচার হওয়া উচিত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ