ঝিনাইদহ মাদার তেরেসা ব্লাড ব্যাংক এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮, ১১:০৮ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ মাদার তেরেসা ব্লাড ব্যাংক এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৪ অক্টোবর রবিবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। মাদার তেরেসা ব্লাড ব্যাংক এর সভাপতি এস.এম রবির সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু,বাপা’র সভাপতি খন্দকার হাফিজ ফারুক,মাদার তেরেসা ব্লাড ব্যাংকের উপদেষ্টা রাজু আহমেদ মিজান,যুগ্ন আহবায়ক তারেক মাহমুদ জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

সার্বিক সহযোগীতায় ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রক্ত দেওয়া একটি মহৎ কর্ম। মানুষকে রক্ত দিয়ে সাহায্য করার মধ্যে যে আনন্দ তা অন্য কোনো সাহায্যের আনন্দ থেকেও বেশী। আমি নিজেও অনেকবার রক্ত দিয়েছি আসুন মানতা কল্যাণে এগিয়ে আসি ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ