মাসুদ রানা।।
ঝিনাইদহ বিসিক শিল্পনগরীতে পাঁচ তলা মসজিদের উদ্বোধন করা হয়েছে।
আজ ২৭ জুলাই ২০১৮ শুক্রবার জুমার নামাযের পূর্বে মসজিদ নির্মাণের জন্য আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমার সবোর্চ্চ সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে “ তিনি আরও বলেন, “আমি যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি।”
উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তিনি এই সময় মসজিদ নির্মানে দশ লক্ষ টাকা অনুদান দেন। তিনি বলেন, “আমি উন্নয়নের জন্য সকল সহযোগিতা করব।”
এছাড়া উপস্থিত ছিলেন, ঝিনাইদহ বিসিক শিল্পনগরী সভাপতি আকরাম হোসাইনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.