ঝিনাইদহ বিদায়ী  পুলিশ সুপারের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৫৮ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপার সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সৌজন্য সাক্ষাতে বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। সাংবাদিক নেতৃবৃন্দ এই পুলিশ কর্মকর্তার ২ বছরের বেশী মেয়াদকালে জেলায় আইনশৃঙ্খলার উন্নতিসহ সার্বিক বিষয়ে ধন্যবাদ জানান।

কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের সময় ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, কালের কন্ঠের’র সাইফুল মাবুদ, প্রথম আলো’র আজাদ রহমান, সিনিয়ির সাংবাদিক নিউজ এজিন্সি ইউএনবি’র আমিনুর রহমান টুকু, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, বাংলাদেশ পোষ্ট’র দেলোয়ার কবির উপস্থিত ছিলেন।

এছাড়া এসএ টিভি’র ফয়সাল আহমেদ, বাংলানিউজের এম রবিউল ইসলাম, আমার সংবাদ’র কে এম সালেহ, যমুনা টেলিভিশনের আহমেদ নাসিম আনসারী, একাত্তর টিভি’র রাজিব হাসান, ডিবিসি’র আব্দুর রহমান মিল্টন, দেশটিভি’র আল আমিন সজল, চ্যানেল২৪ এর সাদ্দাম হোসেন, চ্যানেল নাইন’র মেহেদী হাসান সবুজ, সাংবাদিক একরামুল হক লিকু, শাহানুর আলম, আমাদের অর্থনীতির সুলতান আল একরাম, আজকালের খবর’র খালিদ বিন মিজান, মুভিবাংলা টিভি’র খাইরুল ইসলাম নিরবসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ