ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ৮:১৯ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

সাপ্তাহিক ঝিনুক পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: ইসলামউদ্দিনের পিতা ঝিনাইদহ পৌরসভার সাবেক কর আদায়কারি ডা. মো: বোরহানুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ঝিনাইদহ কাঞ্চননগর গ্রামের  নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা  বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, ছয় পুত্র, তিন কন্যা এবং  আত্মীয়-স্বজন , শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।

সোমবার বাদ আসর ঝিনাইদহ ওয়াজীর আলী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ