শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ প্রেস ক্লাবের ২০১৯ সালের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রায়হান সভাপতি ও সমকালের মাহমুদ হাসান টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ সদস্যবিশিষ্ট কার্য্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহসভাপতি পদে মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, সহসম্পাদক পদে এসএ টিভি ও দৈনিক বণিক বার্তার ফয়সাল আহম্মেদ, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক পদে এশিয়ান টিভি’র রবিউল ইসলাম রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে দি ইনডিপেনডেন্ট ও যমুনা টেলিভিশনের আহমেদ নাসিম আনসারী নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলু, দিনকালের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক নবচিত্রের বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ৭১ টিভি’র রাজিব হাসান, দৈনিক আমার সংবাদের খুরশিদ মোহাম্মদ সালেহ ও বাংলাভিশন টিভি’র আসিফ ইকবাল মাখন। কবি সুকান্ত সড়কের নিজস্ব ভবনে শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তোবারক হোসেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আমেনা খাতুন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম ও এ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.