ঝিনাইদহ পৌরসভায় একশ ছয় কোটি টাকার উন্নয়ন বাজেট

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮, ৬:৫০ অপরাহ্ন
ঝিনাইদহ পৌরসভার বাজেট ঘোষনা করছেন মেয়র সাইদুল করিম

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরে ১২৮ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২ জুলাই ২০১৮ সোমবার সকালে ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোস্তাক আহমেদ, কমিশনার জাহিদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, সাইফুল ইসলাম মধু, আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা, বদির উদ্দিন, সুফিয়া বেগম, বুলবুলি ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন কোন কর আরোপ ছাড়াই এবারের বাজেটে ঘোষণা করা হলো। উন্নয়ন বাজেটে ব্যায় ধরা হয়েছে ১’শ ৬ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬’শ টাকা। এ বাজেটে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ, মানববর্জ্য শোধনাগারের সম্প্রসারণ, শহরের অবকাঠামো উন্নয়ন, সৌর বিদ্যুৎ স্থাপনসহ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ