আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর।।
বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা শাখার ২০১৮-২০২১ বর্ষের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। এটি কার্য নির্বাহী কমিটির ৯৬ তম সভা।
আজ (৩০ আগস্ট) জেলা স্কাউটস ভবন, ঝিনাইদহে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলাপ্রশাসক ও বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি, জনাব সরোজ কুমার নাথ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশিনার জনাব, আবু বকর সিদ্দীক, জেলা স্কাউটস’র সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব, মোঃ মহিউদ্দীনসহ স্কাউটস’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.