স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহ জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাসুম পদত্যাগ করেছেন। জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি পদত্যাগপত্র দিয়েছেন।গত ২৫ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে মনিরুজ্জামান মাসুমকে ১১নং সহ-সাধারণ সম্পাদক করা হয়।মনিরুজ্জামান মাসুম জানান, ব্যক্তিগত সমস্যার কারণে আমার যুবদলের এই পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করছি।