নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহ
১৭ জুন ২০১৮ রবিবার দুপুরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, আমিরুজ্জামান খাঁন শিমুলের সাথে তার নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত ঝিনাইদহ জেলা যুবদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশি, সাংগঠনিক সম্পাদক, মোস্তাক আহমেদ।
কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক,ফারুক হোসেন খোকন,কোটচাঁদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি,আশরাফুজ্জান খাঁন মুকুল,কোটচাঁদপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মইদুল ইসলাম,কোটচাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি বাঁধন রাজীব নিশু,কোটচাঁদপুর থানা ছাত্রদল নেতা নজরুল ইসলামসহ বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অংগসংগঠনের জেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ঈদ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় এবং বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে সংকট মূহুর্ত অতিক্রম করছে সেসব বিষয়ে আলোকপাত করেন নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.