ঝিনাইদহ জেলা যুবদলনেতা বাঁশি গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ২:০৭ অপরাহ্ন
পুরাতন ছবি।

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে গ্রেফতার অভিযানে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার বাঁসী সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদুল হক জানান, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে বাশীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান মুঠোফোনে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি সকল রাজবন্দীদের মুক্তি দাবী করেন। ঝিনাইদহ জেলা যুবদলের পক্ষ থেকে অবিলম্বে অযথা হয়রানি বন্ধ এবং আবুল বাশার বাঁশি সহ আটক কৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন, ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ