ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই জনকে অস্ত্র গুলিসহ গ্রেফতার দেখিয়েছে পুলিশ 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৪ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
নাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে একটি রিভলবার ও ২০ রাউন্ড গুলি। সোমবার  বিকেলে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক শহরের শের-এ বাংলা সড়কের গোলাম মোস্তফার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখের ভাষ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আদর্শপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও আলী আহম্মেদ ফকর নামের এক বিএনপি কর্মীকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় রিভলবার ও ২০ রাউন্ড গুলি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এ‍্যাডঃ এম এ মজিদ জানান. সোমবার বেলা ১১টার দিকে নিজের লাইসেন্স করা অস্ত্র জমা দিতে আব্দুল মালেক থানায় যান। থানা থেকে দুপুরে আসতে বল্লে তিনি আবারো দুপুরে অস্ত্র জমা দিতে থানায় যান। তারপর পুলিশ তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখায়। আব্দুল মালেকের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি তার লাইসেন্সকৃত বলেও মজিদ দাবী করেন।
এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান মুঠোফোনে আব্দুল মালেককে এহেন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তির দাবী জানান।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ